চীনের জিয়াংসি প্রদেশে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের জিয়াংসি প্রদেশে টাইফুন সাউডেলের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১ জন মারা গেছেন এবং ১১ জন

2026-09-05T15:23:47+00:00
2026-09-05T15:24:54+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
চীনের জিয়াংসি প্রদেশে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৩ পিএম  আপডেট: ০৫.০৯.২০২৬ ৩:২৪ পিএম
চীনের ভূমিধস। ছবি : এক্স
চীনের জিয়াংসি প্রদেশে টাইফুন সাউডেলের প্রভাবে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১ জন মারা গেছেন এবং ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে জিয়াংসির সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে এ ঘটনা ঘটে।

Advertisement

এ ঘটনায় ১২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কাউন্টি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে।

নতুন করে ভূমিধস বা অন্য কোনো দুর্যোগ যাতে না ঘটে, সে জন্য সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সময়ের আলো/মহু
  বিষয়:   চীন  ভূমিধস  বন্যা  নিখোঁজ  সময়ের আলো 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: