এবার ইমরান খানের পাশে ব্রায়ান লারা

ক্রীড়া ডেস্ক

খেলা

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সোচ্চার হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। কারাবন্দী ইমরানের

2026-09-05T21:01:08+00:00
2026-09-05T21:01:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
এবার ইমরান খানের পাশে ব্রায়ান লারা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ পিএম 
সময়ের আলো গ্রাফিক
পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সোচ্চার হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা। কারাবন্দী ইমরানের চিকিৎসা, নিরাপত্তা ও মানবিক মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০২৩ সাল থেকে কারাগারে থাকা ইমরানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দুই ছেলে সুলাইমান ও কাসিম এরই মধ্যে বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, কারাগারে ইমরানকে হত্যার চেষ্টাও করা হয়েছে। পাশাপাশি তার যথাযথ চিকিৎসা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

Advertisement
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় লারা বলেন, খেলোয়াড়জীবনে ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছে মাত্র কয়েকবার। তবে পাকিস্তানি কিংবদন্তির প্রতি তার শ্রদ্ধা সবসময়ই গভীর ও স্থায়ী।

লারা প্রশ্ন তোলেন, যে মানুষটি খেলোয়াড়জীবনের শীর্ষ সময়ে নিজের দেশের মানুষের কাছে আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়লেন যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা নিশ্চিত হচ্ছে না।


এর আগে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের সুচিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি দিয়েছেন। এবার তাদের দাবির সঙ্গে সংহতি জানিয়েছেন লারাও।

লারা বলেন, তিনি সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে একমত এবং ইমরান খানের জন্য যথাযথ ও স্বচ্ছ চিকিৎসাসেবা নিশ্চিত করা উচিত। তার মতে, বিষয়টি কোনো রাজনৈতিক অবস্থান নয়; ক্রিকেটের একজন কিংবদন্তির প্রতি এটি ন্যূনতম মানবিক দায়িত্ব।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ইমরান  খান  পাশে  ব্রায়ান লারা  ক্রিকেট  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: