৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার

2026-09-06T12:53:39+00:00
2026-09-06T12:53:39+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারী ৪ হাজার ৩৪১ জন হাজিকে হজ প্যাকেজের উদ্বৃত্ত ৪ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ১৪ টাকা ফেরত দিচ্ছে সরকার। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ১০ জন হাজির হাতে রিফান্ডের চেক তুলে দেওয়া হয়েছে এবং অন্য হাজিদের টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Advertisement
ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৬ সালে সরকারি ব্যবস্থাপনায় তিনটি পৃথক প্যাকেজে হজ অনুষ্ঠিত হয়। নির্ধারিত অর্থের চেয়ে কম খরচে বাড়িভাড়া সম্পন্ন হওয়া এবং আলোচনার মাধ্যমে সার্ভিস চার্জ কমানোয় বেঁচে যাওয়া উদ্বৃত্ত অর্থ হাজিদের মাঝে বিতরণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


হোটেল বুশরা আল দুররাতে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের হাজিরা প্রত্যেকে ৫৮ হাজার ৬৯৭ টাকা ৩২ পয়সা এবং শর্ট প্যাকেজের হাজিরা ৪৬ হাজার ৮৮৮ টাকা ৪০ পয়সা রিফান্ড পাবেন। দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৬৪ হাজার ১৯০ টাকা ৫৬ পয়সা এবং শর্ট প্যাকেজের সঙ্গে দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা ৭১ পয়সা পাবেন। এ ছাড়া তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ১৮ হাজার ৭২ টাকা ৮২ পয়সা এবং শর্ট প্যাকেজের সঙ্গে তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ১ লাখ ৩১ হাজার ৭৩৫ টাকা ৫৩ পয়সা ফেরত পাবেন।

বিভিন্ন বাড়িতে অবস্থানকারী হাজিরাও আবাসনভেদে অর্থ ফেরত পাবেন। হোটেল লুলুয়াত আল তাওহীদের সাধারণ প্যাকেজের হাজিরা ২ হাজার ৫০৫ টাকা ৪৯ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৭৩০ টাকা ৭০ পয়সা এবং দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬২ হাজার ৩৬১ টাকা ৭৯ পয়সা পাবেন। দুই সিট আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৭৮ হাজার ৭১৩ টাকা ৯৪ পয়সা, তিন সিট আপগ্রেডেশনের হাজিরা ৩ হাজার ২৮৭ টাকা ৩৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজের হাজিরা ৮ হাজার ৪৩১ টাকা ৩৬ পয়সা ফেরত পাবেন।

হোটেল রাওদাত আল শুরুর সাধারণ প্যাকেজের হাজিরা ৩ হাজার ৯৭৯ টাকা ৮৮ পয়সা, শর্ট প্যাকেজের হাজিরা ১২ হাজার ১৭০ টাকা ১৫ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪ হাজার ৩৭৬ টাকা ৬৬ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৪৪ হাজার ১১৯ টাকা ৮৭ পয়সা পাবেন। অন্যদিকে হোটেল মানার আল শুরুতে অবস্থানকারী হাজিরা প্রত্যেকে ৭ হাজার ৪১৪ টাকা ২৩ পয়সা, দুই সিটের আপগ্রেডেশনের হাজিরা ৫ হাজার ৬৭৫ টাকা ৪৩ পয়সা এবং তিন সিটের আপগ্রেডেশনের হাজিরা ৬ হাজার ২৪৯ টাকা ২৪ পয়সা করে ফেরত পাবেন।

সাধারণ এই প্যাকেজের আওতায় পাঁচ নম্বর বাড়ি বা হোটেল নাম্বার ওয়ানে অবস্থানকারী পূর্ণ প্যাকেজের প্রত্যেক হাজি ৩ হাজার ৭১৮ টাকা ৯ পয়সা করে ফেরত পাবেন। এই প্যাকেজে কোনো শর্ট বা আপগ্রেডেশনের ব্যবস্থা ছিল না।

তবে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ জন হাজির চিকিৎসা ব্যয় তাদের স্বাস্থ্যবিমার অর্থের চেয়ে বেশি হওয়ায় তারা কোনো রিফান্ড পাচ্ছেন না।

প্রেস ব্রিফিংয়ে হাজিদের সতর্ক করে বলা হয়, রিফান্ড বা যেকোনো সরকারি সহায়তার অর্থ সরাসরি ব্যাংক হিসাবে পাঠানো হয়। এই অর্থ পাঠানোর জন্য মন্ত্রণালয় থেকে কখনো ফোন করে ডেবিট-ক্রেডিট কার্ডের নম্বর কিংবা বিকাশ, নগদ বা রকেটের পিন নম্বর চাওয়া হয় না। এ ধরনের ফোন পেলে প্রতারক চক্র হিসেবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সময়ের আলো/জোই

  বিষয়:   হাজি  টাকা ফেরত  সরকার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: