নড়াইলে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

নড়াইলের তাফসির উদ্দিন হাফেজিয়া মাদরাসায় শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একই শিক্ষকের

2026-09-06T13:56:10+00:00
2026-09-06T14:19:41+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নড়াইলে শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৬ পিএম  আপডেট: ০৬.০৯.২০২৬ ২:১৯ পিএম
তাফসির উদ্দিন হাফেজিয়া মাদরাসা। ছবি : সময়ের আলো
নড়াইলের তাফসির উদ্দিন হাফেজিয়া মাদরাসায় শিশু শিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। একই শিক্ষকের বিরুদ্ধে ওই মাদরাসার আরও পাঁচ শিক্ষার্থীকে বলাৎকারের গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

গ্রেফতার মাহবুবুর রহমান নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা।

Advertisement
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্ট রাত আনুমানিক দেড়টার দিকে মাদরাসাটিতে এক শিশু শিক্ষার্থী বলাৎকারের শিকার হয়। পরদিন ২৮ আগস্ট ভুক্তভোগী শিশুটির মা ঘটনা সম্পর্কে জানতে চাইলে বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনা প্রকাশ পাওয়ার পর অভিযুক্ত শিক্ষক মাদরাসা থেকে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তেই ওই শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরও অন্তত পাঁচ শিক্ষার্থীকে বলাৎকার করার অভিযোগের সত্যতা পায় পুলিশ।


শনিবার (৫ স্টোম্বর) এ ঘটনায় ভুক্তভোগী এক শিশুর মা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। মামলা রুজু হওয়ার পর নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে পুলিশের একটি দল গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা এলাকায় অভিযান চালায়। শনিবার রাতে মামলার ১০ ঘণ্টার মধ্যে সেখান থেকে মাহবুবুর রহমানকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুন্ডু জানান, গ্রেফতারের পর আসামিকে আদালতের মাধ্যমে কারাগাড়ে পাঠানো হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্ত শেষে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নড়াইল  শিশু শিক্ষার্থী  বলাৎকার  মাদরাসার শিক্ষক  গ্রেফতার  সময়ের আলে 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: