ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন, মিরসরাইয়ে পুড়ে ছাই ৪ বসতঘর

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় চার পরিবারের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ

2026-09-06T22:10:20+00:00
2026-09-06T22:10:20+00:00
 
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন, মিরসরাইয়ে পুড়ে ছাই ৪ বসতঘর
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ পিএম 
ফ্রিজের কম্প্রেসার থেকে আগুন, মিরসরাইয়ে পুড়ে ছাই ৪ বসতঘর। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়ে চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় চার পরিবারের আসবাবপত্র, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উত্তর আমবাড়িয়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার পরিবারের সদস্যরা হলেন— মজিবুল হক (৭০), নাসির উদ্দিন (৪৫), আলা উদ্দিন (৪০) ও জয়নাল উদ্দিন (৩৫)।

Advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়ির বাসিন্দা জয়নাল উদ্দিনের ঘরে থাকা একটি ফ্রিজের কম্প্রেসার থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের আরও তিনটি বসতঘরে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ঘরে থাকা মালামাল বের করার আগেই সব পুড়ে যায়। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে স্বর্ণালংকার, পাঁচটি আলমারি, চারটি শোকেস, আটটি খাট, চার সেট সোফা, চারটি ফ্রিজসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা।


মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, মিরসরাই পৌরসভার আমবাড়িয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্রিজের কম্প্রেসার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ফ্রিজ  কম্প্রেসার  আগুন  মিরসরাই  ছাই  বসতঘর  সময়ের আলো  চট্টগ্রাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: