ইতালিতে বাঁধন ও পরিবারের ওপর হামলার অভিযোগ, নিন্দা মনিরা শারমিনের
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১২ এএম
ছবি : সংগৃহীত
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন । একই সঙ্গে হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মনিরা শারমিন অভিযোগ করেন, প্রবাসে দেশের একজন স্বনামধন্য শিল্পীর ওপর এই বর্বরোচিত আক্রমণ প্রমাণ করে যে, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সন্ত্রাসীরা শুধু দেশের ভেতরেই নয়, বরং বিদেশে অবস্থানরত দেশপ্রেমিক ও স্বাধীনচেতা বাংলাদেশিদের নিরাপত্তার জন্যও এক বড় হুমকি।
বিবৃতিতে আরও বলা হয়, ইতালির ভেনিসের মাটিতে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করা হোক। রোমস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি