ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, চিত্রনায়িকা আজমেরী হক বাঁধনের ওপর ইতালির ভেনিসে যে হামলার ঘটনা ঘটেছে তা অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদে এক নোটিশের আলোচনার ফাঁকে এ মন্তব্য করেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার বলেন, এই ঘটনায় নির্মমতার চরম বহিঃপ্রকাশ ঘটেছে।
একটি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সপরিবারে ইতালিতে গিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির একটি পার্কে ঘোরাফেরার সময় তার ওপর ‘আওয়ামী লীগ সমর্থক’ একজন প্রবাসী হামলা চালায়। তারা বাঁধনকে শারীরিকভাবে আঘাত করে, তার গায়ে ডিম, পানি ও কোমল পানীয় নিক্ষেপ করে। একপর্যায়ে বাঁধনকে জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করা হয় বলে লাইভে জানান তিনি।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন।
সময়ের আলো/এসএকে