সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সরঞ্জাম রাখা একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

2026-09-09T20:34:42+00:00
2026-09-09T20:34:42+00:00
 
  বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬,
২৫ ভাদ্র ১৪৩৩
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সিরিয়ার ইদলিবে অস্ত্রের গুদামে বিস্ফোরণ, নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ পিএম 
সিরিয়ার ইদলিব প্রদেশের সারমাদা শহরের কাছে বুর্জ আল-নিমরা এলাকায় অস্ত্রের গুদামে বিস্ফোরণের পর ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি : আল-জাজিরা
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অস্ত্র ও যুদ্ধের অবশিষ্ট সরঞ্জাম রাখা একটি অস্থায়ী গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন।

বুধবার (৯ সেপ্টেম্বর) ইদলিবের সারমাদা শহরের কাছে বুর্জ আল-নিমরা এলাকায় এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর গুদামে আগুন ধরে যায় এবং সেখান থেকে ঘন কালো ধোঁয়া কয়েক ঘণ্টা ধরে আকাশে ছড়িয়ে পড়ে।  

Advertisement
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে তাদের কয়েকজন সদস্যও রয়েছেন। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, বিস্ফোরণের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে জরুরি উদ্ধার ও নিরাপত্তা দল পাঠানো হয়। কিন্তু গুদামে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হয়।

ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা দেখতে উদ্ধারকর্মীরা অভিযান চালাচ্ছেন। ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেসের একজন আলোকচিত্রী।


কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি, ঠিক কী কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে দীর্ঘদিনের যুদ্ধের কারণে সিরিয়ায় এ ধরনের দুর্ঘটনা নতুন নয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধ্বংস হওয়া ওই গুদামে ২০১১ থেকে ২০২৪ সাল পর্যন্ত চলা বিদ্রোহ ও গৃহযুদ্ধের সময় ব্যবহৃত অস্ত্র ও গোলাবারুদের অবশিষ্টাংশ সংরক্ষণ করা হতো। 

দীর্ঘ ১০ বছরেরও বেশি সময়ের যুদ্ধের পর সিরিয়া সম্প্রতি যুদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। কিন্তু বিভিন্ন এলাকায় এখনো পুরোনো অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পড়ে থাকায় দুর্ঘটনার ঝুঁকি রয়ে গেছে। 

এর আগে, গত ১ সেপ্টেম্বর ইদলিব প্রদেশের বিনিশ এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় ৫ জন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে জানিয়েছিল সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। 

নতুন এই বিস্ফোরণ সিরিয়ায় যুদ্ধের পর পড়ে থাকা অস্ত্র ও গোলাবারুদ নিরাপদে সরিয়ে ফেলার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সিরিয়া  ইদলিব  অস্ত্রের গুদাম  বিস্ফোরণ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: