দাহ নাকি দাফন, শুভর মরদেহ নিয়ে সিদ্ধান্ত জানালেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহ কোন ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে— সেই আইনি জটিলতার অবসান ঘটিয়ে ইসলাম ধর্মের

2026-09-10T22:58:10+00:00
2026-09-10T22:58:10+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
দাহ নাকি দাফন, শুভর মরদেহ নিয়ে সিদ্ধান্ত জানালেন হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮ পিএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে নিহত শুভ ওরফে বিল্লালের মরদেহ কোন ধর্মীয় রীতিতে সম্পন্ন হবে— সেই আইনি জটিলতার অবসান ঘটিয়ে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আদেশের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, শুভর মা, ভাই ও স্ত্রী আদালতকে নিশ্চিত করেছেন যে তারা বহু আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ২০০৩ সালে শুভর মা ধর্মান্তরিত হয়ে আয়েশা বেগম নাম ধারণ করেন এবং শুভ ও তার ভাইও ধর্মান্তরিত হয়ে স্থানীয় মাদরাসায় পড়াশোনা করেন। 

তিনি বলেন, শুভ ‘বিল্লাল’ নাম গ্রহণ করে জ্যোতি নামে এক মুসলিম নারীকে বিয়ে করেন। আদালত কক্ষে শুভর ভাই পবিত্র সুরা ইখলাস তিলাওয়াত করে শোনান। ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ না করলে এভাবে সুরা পাঠ করা সম্ভব নয়— এমন বক্তব্যও আদালতে তুলে ধরা হয়।


ঘটনার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় গুলিতে শুভ নিহত হওয়ার পর তার হিন্দু ধর্মাবলম্বী বাবা হরি চন্দ্র দাস সনাতন রীতিতে সৎকার করতে চান। অন্যদিকে শুভর মুসলিম স্ত্রী, মা ও ভাই ইসলামিক রীতিতে দাফনের দাবি তোলেন। দুই পক্ষের বিরোধে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়। পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। শুনানি শেষে বৃহস্পতিবার হাইকোর্ট শুভর মরদেহ ইসলাম ধর্মের রীতি অনুযায়ী দাফনের নির্দেশ দেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   দাহ  দাফন  মরদেহ  হাইকোর্ট  নারায়ণগঞ্জ 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: