সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন

সংবাদ বিজ্ঞপ্তি

বিবিধ

দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে খান

2026-09-10T23:17:06+00:00
2026-09-10T23:17:06+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
সাভারে নাভানা ফার্নিচারের নতুন শো-রুম উদ্বোধন
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৭ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার ব্র্যান্ড নাভানা ফার্নিচার সাভারে তাদের নতুন শো-রুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে খান টাওয়ার, ১০৫/১৬, রডিও কলোনি, আরিচা রোড, সাভার, ঢাকা ঠিকানায় এ শো-রুমের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই শো-রুমের মাধ্যমে সাভার ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য নাভানা ফার্নিচারের আধুনিক ও মানসম্মত ফার্নিচার আরও সহজলভ্য হবে। 

শো-রুমটিতে গ্রাহকদের প্রয়োজন ও রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের সোফা সেট, বেড, ডাইনিং টেবিল, টিভি ইউনিট, কাপবোর্ড, ড্রেসিং টেবিল, স্টাডি টেবিল, ম্যাট্রেস, কম্পিউটার টেবিলসহ বিভিন্ন ফার্নিচার পণ্য পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাভানা ফার্নিচার ২০০২ সাল থেকে বাংলাদেশের ফার্নিচার খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে। গ্রাহকের চাহিদা, আধুনিক ডিজাইন, মানসম্মত পণ্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং বিক্রয়োত্তর সেবাকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি দেশব্যাপী তাদের বিক্রয় ও সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ করে চলেছে।


নাভানা ফার্নিচারের পক্ষ থেকে জানানো হয়, সাভারে নতুন শো-রুম উদ্বোধনের মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং তাদের জন্য মানসম্মত ও আধুনিক ফার্নিচার সহজলভ্য করাই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নাভানা ফার্নিচার ভবিষ্যতেও তার সেবা ও কার্যক্রম সম্প্রসারণ অব্যাহত রাখবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাভার  নাভানা ফার্নিচার  শো-রুম  উদ্বোধন 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: