বাংলাদেশ রেলওয়েতে চুক্তিভিত্তিক চাকরির সুযোগ এসেছে। প্রতিষ্ঠানটির মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এ নিয়োগে আবেদন ফি বাবদ কোনো টাকা লাগবে না।
বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থীই নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে অফলাইনে।
এক নজরে বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন মামলা পরিচালনার জন্য ২২ জন আইনজীবী নিয়োগ দেওয়া হবে। নিয়োগ হবে চুক্তিভিত্তিক এবং কর্মস্থল হবে যে কোনো স্থান।
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু : ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ
আবেদনের শেষ তারিখ : ৪ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর ২টা পর্যন্ত
আবেদন পদ্ধতি : অফলাইনে
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন : নারী - পুরুষ
কর্মস্থল : যে কোনো স্থান
বয়স : ৪ অক্টোবর ২০২৬ তারিখ সর্বোচ্চ ৬০ বছর। তবে অবসরপ্রাপ্ত জেলা জজ, বিচারপতি ও সিনিয়র আইনজীবীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন ফি : কোনো টাকা লাগবে না।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা- অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে এবং আহবায়ক, প্যানেল আইনজীবী নিয়োগ কমিটি, রেলভবন (কক্ষ নং ৪০১), ঢাকা।
আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে।
সময়ের আলো/জেডি