যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না ইরান।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকানরা

2026-09-13T08:20:46+00:00
2026-09-13T08:20:46+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান : মাসুদ পেজেশকিয়ান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২০ এএম 
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যুক্তরাষ্ট্রের কাছে কোনোভাবেই আত্মসমর্পণ করবে না ইরান। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘আমেরিকানরা যদি যোদ্ধা হয়, তাহলে তারা আমাদের সাহসী সামরিক বাহিনীর মুখোমুখি হোক।’

তিনি প্রশ্ন তোলেন, ‘বেসামরিক অবকাঠামো, খাদ্য সরবরাহ ও মানুষের জীবিকায় কেন হামলা চালানো হচ্ছে? তারা যদি মানবিক হয়, তাহলে মানুষকে পানি, খাবার ও ওষুধ পাওয়ার সুযোগ থেকে কেন বঞ্চিত করছে?’

পেজেশকিয়ান আরও বলেন, ‘ইরানের জনগণকে ভয় দেখিয়ে বা চাপ প্রয়োগ করে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না।’


তার ভাষায়, ‘আমাদের জনগণকে ভয় দেখিয়ে নত করা যাবে না। ইরান আত্মসমর্পণ করবে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানি প্রেসিডেন্টের এই বক্তব্য তেহরানের কঠোর অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।

সময়ের আলো/জেডি  



  বিষয়:   যুক্তরাষ্ট্র  আত্মসমর্পণ  ইরান  মাসুদ পেজেশকিয়ান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: