আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে চাচাকেও কুপিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের আলফাডাঙ্গায় আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জামিনে এসে চাচা রবিউল ইসলাম শেখ ওরফে রবিকে (৫৫) কুপিয়ে

2026-09-13T11:54:20+00:00
2026-09-13T11:54:20+00:00
 
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে চাচাকেও কুপিয়ে হত্যার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: রোববার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৪ এএম 
নিহত ব্যক্তির এক স্বজন আহাজারি করছেন। ছবি : সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় আপন ভাতিজাকে কুপিয়ে হত্যার মাত্র আড়াই মাসের মাথায় জামিনে এসে চাচা রবিউল ইসলাম শেখ ওরফে রবিকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
 
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে রবিউল ঘটনাস্থলেই মারা যান এবং একই গ্রামের মোক্তার বিশ্বাস, হৃদয় শেখ ও লিটন খান নামের আরও ৩ জন গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখ ও সাবেক ইউপি সদস্য আলাউদ্দিন শেখের গোষ্ঠীর মধ্যে গত চার বছর ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ২৬ জুন সন্ধ্যায় আলাউদ্দিনের ছেলে সুমন শেখকে কুপিয়ে হত্যা করা হয়। উক্ত মামলার আসামিরা হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরার পরপরই আবার রক্তক্ষয়ী এই হামলা চালায়। শনিবার রাতে কাশিয়ানী বাজার থেকে দোকান বন্ধ করে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং রবিউলকে কুপিয়ে হত্যা করে।


আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরোয়ার জানান, ভাতিজা হত্যার জেরে জামিনে আসা আসামিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   ভাতিজা  হত্যা  জামিন  চাচা  কুপিয়ে হত্যা  অভিযোগ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: