উলিপুরে নগেনের জীবন বাঁচাতে প্রয়োজন আপনার সহযোগিতা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন চন্দ্র (৬০) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পূর্ব নাওডাঙ্গা

2026-09-14T08:19:48+00:00
2026-09-14T08:19:48+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
উলিপুরে নগেনের জীবন বাঁচাতে প্রয়োজন আপনার সহযোগিতা
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৯ এএম 
নগেন চন্দ্র। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামের উলিপুরে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নগেন চন্দ্র (৬০) দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পূর্ব নাওডাঙ্গা গ্রামের মৃত পরবা চন্দ্রের ছেলে নগেন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডা. রাজকুমার রায়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

দীর্ঘদিন ধরে চিকিৎসা চালাতে গিয়ে তার সমস্ত জমানো অর্থ ও সহায়-সম্পদ শেষ হয়ে গেছে। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার উন্নতির জন্য জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যার আনুমানিক খরচ প্রায় ৮ লাখ টাকা।


বর্তমানে সংসারের খরচ ও চিকিৎসার ব্যয় মেটানোর মতো কোনো সামর্থ্য তার পরিবারের নেই। সময়মতো উন্নত চিকিৎসা না করালে তার অবস্থা আরও অবনতি হতে পারে আশঙ্কাজনকভাবে। এমতাবস্থায় সমাজের বিত্তবান, দানশীল ও সহৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তার পরিবার। আপনার সামান্য সহযোগিতা একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।

সহায়তা পাঠানোর মাধ্যম বিকাশ/নগদ : ০১৯২০-৯৩৮২০৬

মানবতার হাত বাড়িয়ে দিয়ে নগেনকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তার পরিবার।

সময়ের আলো/জোই
  বিষয়:   উলিপুর  কুড়িগ্রাম  নগেন  জীবন বাঁচাতে  সহযোগিতা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: