ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার নথির ওজন ২৫ কেজি : ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার শুনানিসংক্রান্ত নথিপত্রের ওজন প্রায় ২৫ কেজি বলে

2026-09-15T16:50:50+00:00
2026-09-15T16:50:50+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মামলার নথির ওজন ২৫ কেজি : ট্রাইব্যুনাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
ছবি : সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের সাত নেতার শুনানিসংক্রান্ত নথিপত্রের ওজন প্রায় ২৫ কেজি বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী এ তথ্য জানান।

ট্রাইব্যুনালের প্যানেলে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার আগে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রসিকিউশন, স্টেট ডিফেন্স, তদন্ত সংস্থা ও সাংবাদিকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, রায় লিখতে ট্রাইব্যুনালকে যেমন পরিশ্রম করতে হয়েছে, তেমনি প্রসিকিউশন, সাক্ষী ও তদন্ত কর্মকর্তারাও অনেক কষ্ট করেছেন। মামলার বিচার কার্যক্রম চলাকালে সাংবাদিকদেরও অনেক পরিশ্রম করতে হয়েছে।

ট্রাইব্যুনাল চেয়ারম্যান বলেন, আসামিরা আদালতে উপস্থিত থাকলে পুরো রায় পড়ে শোনানো সম্ভব হতো। তবে তারা পলাতক থাকায় তা সম্ভব হচ্ছে না। পূর্ণাঙ্গ রায়ের পৃষ্ঠা সংখ্যা এক হাজারেরও বেশি হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। এরপর সাত আসামির প্রত্যেককেই মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ওবায়দুল কাদের  নেতা  মামলার নথি  ট্রাইব্যুনাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: