ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড : আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর নীরব প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।মঙ্গলবার

2026-09-15T17:45:40+00:00
2026-09-15T17:47:00+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত
ওবায়দুল কাদেরসহ ৭ নেতার মৃত্যুদণ্ড : আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম  আপডেট: ১৫.০৯.২০২৬ ৫:৪৭ পিএম
আওয়ামীপন্থি আইনজীবীদের নীরব প্রতিবাদ। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর নীরব প্রতিবাদ জানিয়েছেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের অ্যাডভোকেট লাউঞ্জের সামনে আওয়ামীপন্থি একদল আইনজীবী জড়ো হয়ে এ প্রতিবাদ জানান।

এ সময় তাদের কোনো স্লোগান দিতে দেখা যায়নি। তবে উপস্থিত কয়েকজন আইনজীবীকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে শোনা যায়।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

একই রায়ে পাঁচ আসামির ৫০ শতাংশ সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি অনুকূলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই সম্পদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মধ্যে বণ্টনের নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায় ঘোষণার শুরুতে মামলার তদন্ত কর্মকর্তা, প্রসিকিউশন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। তিনি জানান, মামলার প্রয়োজনীয় কাগজপত্রের ওজন প্রায় ২৫ কেজি।


এ ছাড়া আসামিরা আদালতে উপস্থিত থাকলে পুরো রায় পড়ে শোনানো সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি। পরে মামলার চার অভিযোগে কোন আসামিকে কী সাজা দেওয়া হয়েছে, তা ঘোষণা করে ট্রাইব্যুনাল।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ওবায়দুল কাদের  নেতা  মৃত্যুদণ্ড  আইনজীবী  প্রতিবাদ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: