আসছে শফি মণ্ডলের গান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দর্শক-শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন দেশের আলোচিত বাউল ও মরমি শিল্পী শফি মণ্ডল। ‘দয়ালে কি জানে না’ শিরোনামের এই

2026-09-16T03:17:39+00:00
2026-09-16T03:17:39+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
আসছে শফি মণ্ডলের গান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৭ এএম 
বাউল ও মরমি শিল্পী শফি মণ্ডল। ছবি : সংগৃহীত
দর্শক-শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে আসছেন দেশের আলোচিত বাউল ও মরমি শিল্পী শফি মণ্ডল। ‘দয়ালে কি জানে না’ শিরোনামের এই গানটির কথা ও সুর করেছেন শেখ সাইফুল্লাহ রুমী। সংগীতায়োজন করেছেন এএন ফরহাদ। গানটির ভিডিও পরিচালনা করেছেন এআর খান। সার্বিক ব্যবস্থাপনায় আশ্রাফ রাফি।

গানটির প্রযোজনা ও পরিবেশনায় এইচপি সাউন্ড। বাউল দর্শন, মরমি ভাবনা ও আধ্যাত্মিক অনুভূতির আবহে নির্মিত গানটি শ্রোতাদের জন্য নতুন এক সংগীত অভিজ্ঞতা হয়ে উঠবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শফি মণ্ডল বলেন, ‘সাইফুল্লাহ রুমীর অনেক গান এর আগে আমি গেয়েছি। সেই তালিকায় বেশ কিছু জনপ্রিয় গানও রয়েছে। তবে এবার যে গানটি গাইলাম, সেটি একেবারেই আলাদা ধাঁচের। আমার কাছে এটি বেশ ভালো একটি গান মনে হয়েছে। আশা করছি, শ্রোতাদেরও ভালো লাগবে।’


গীতিকার ও সুরকার শেখ সাইফুল্লাহ রুমী বলেন, ‘গুরুজি বরাবরই অসাধারণ গান করেন। তার কণ্ঠে গানটি নতুন এক মাত্রা পেয়েছে। গানটির কথা, সুর ও পরিবেশনা সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে।’ ছোটবেলা থেকেই গানের সঙ্গে সখ্যতা শফি মণ্ডলের। তবে ১৯৮৩ সাল থেকে পুরোদমে বাউল গানে মনোনিবেশ করেন তিনি। তার প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯৫ সালে। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি   
  বিষয়:   শফি মণ্ডল  গান 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: