বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্বকালকে অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)

2026-09-18T18:44:56+00:00
2026-09-18T18:44:56+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশে ৪ বছর অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় : চীনের বিদায়ি রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম 
ছবি : সংগৃহীত
বাংলাদেশে প্রায় চার বছরের দায়িত্বকালকে অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ি চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সম্মানে আয়োজিত বিদায়ি মধ্যাহ্নভোজে এ কথা বলেন তিনি। 

মধ্যাহ্নভোজে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকীসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম বাংলাদেশে দায়িত্ব পালনকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে ইয়াও ওয়েনের সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাষ্ট্রদূতের প্রায় চার বছরের মেয়াদে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন ক্ষেত্রে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত হয়েছে।

গত জুন ২০২৬-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের কথা উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, এই সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক ছিল। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক ‘নতুন যুগে চীন-বাংলাদেশ অভিন্ন ভাগ্যের অংশীদারি’ উন্নীত হয়েছে।

 সফরটি সফল করতে এবং যৌথ ইশতেহার জারিতে চীনের সহযোগিতার প্রশংসাও করেন তিনি। 

পররাষ্ট্র সচিব দুই দেশের চলমান সহযোগিতার কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও নদী ব্যবস্থাপনায় সহযোগিতা, চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এবং বাংলাদেশে চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন প্রতিষ্ঠার উদ্যোগ।

তিনি বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে দুই দেশের সহযোগিতার গতি ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে তা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন।

বিদায়ি রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ সরকারকে তার সম্মানে বিদায়ি আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। নিজের দায়িত্বকালকে স্মরণীয় হিসেবে উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথাও স্মরণ করেন। তার মতে, এ সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের কার্যক্রম পরিচালনায় সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ইয়াও ওয়েন।

এ সময় তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প, পদ্মা ব্যারাজ প্রকল্প এবং প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরের কাজ দ্রুত শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। চীনা রাষ্ট্রদূত এর আগে তিস্তা প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার এবং সম্ভাব্য আঞ্চলিক সংযোগ বাড়ানোর বিষয়ে চীনের আগ্রহের কথাও জানিয়েছিলেন।


বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে বাংলাদেশের প্রতি চীনের সমর্থন অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন ইয়াও ওয়েন। এ প্রসঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ের সহায়তায় চীনের দেওয়া ৮ লাখ মার্কিন ডলারের অনুদানের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

উভয় পক্ষই আগামী দিনগুলোতে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ সহযোগিতা আরও গভীর ও বিস্তৃত হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরে হওয়া সমঝোতাগুলোর কার্যকর বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত রাখার গুরুত্বও উঠে আসে।

মধ্যাহ্নভোজ শেষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ও রাষ্ট্রদূত ইয়াও ওয়েন পরস্পরের মধ্যে উপহার বিনিময় করেন। এ সময় পররাষ্ট্র সচিব বিদায়ি চীনা রাষ্ট্রদূতের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও শুভকামনা জানান।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বাংলাদেশ  ঘটনাবহুল  স্মরণীয়  চীন  রাষ্ট্রদূত 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: