মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

ঠাকুরগাঁও -১ আসনের উপনির্বাচনে তিনজন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। তারা হলেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা

2026-09-18T21:32:08+00:00
2026-09-18T21:52:48+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ঠাকুরগাঁও -১ উপ নির্বাচন
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ নিল বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩২ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৯:৫২ পিএম
মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ নিল বিএনপি। ছবি : সংগৃহীত
ঠাকুরগাঁও -১ আসনের উপনির্বাচনে তিনজন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। তারা হলেন, রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে তাদের সাক্ষাৎ নেওয়া হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে আসা ঠাকুরগাঁও -১ আসনের উপ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ওই তিনজন দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।


গত ২০ আগস্ট মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলের মহাসচিব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুয়ায়ী আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের ভোট গ্রহণ হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরকে ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। 


সময়ের আলো/জেডি 
  বিষয়:   মনোনয়নপ্রত্যাশী  সাক্ষাৎ  বিএনপি  ঠাকুরগাঁও -১  উপনির্বাচন 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: