নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং ফিরতে পারেন, শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

2026-09-18T20:29:20+00:00
2026-09-18T20:30:19+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং ফিরতে পারেন, শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ১৮.০৯.২০২৬ ৮:৩০ পিএম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে এবং দেশে ফিরতে পারেন। এটা তার সাংবিধানিক অধিকার। তবে তিনি দেশে ফিরে এলে সরকার কী করবে, সেটা সরকারই নির্ধারণ করবে।’

এর আগে আবদুল কাদির শাহ পাঠাগারের উদ্যোগে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ‘ভাষাসৈনিক অলি আহাদ সম্মাননা স্মারক’ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুমিন ফারহানা।

ভাষাসৈনিক অলি আহাদের অবদান তুলে ধরে তিনি বলেন, দেশের ইতিহাস অনেক সময় রাজনৈতিক বয়ানের ভিত্তিতে লেখা হয়েছে। তার ভাষায়, ‘যে দল যখন ক্ষমতায় থাকে, ইতিহাস অনেক সময় তাদের দৃষ্টিভঙ্গিতেই লেখা হয়। তা না হলে অলি আহাদ, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো ব্যক্তিত্বদের জীবন ও অবদান সম্পর্কে নতুন প্রজন্ম আরও বিস্তৃতভাবে জানতে পারত।’


সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপির ঝাড়ু মিছিল ও তাকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, রাজনীতিতে ভিন্নমত, মিছিল-মিটিং ও অবাঞ্ছিত ঘোষণার ঘটনা নতুন নয়। রাজনীতিকদের বক্তব্যের জবাব সাধারণ মানুষই দেয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে লাঠিখেলা ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি স্থানীয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। নিরাপত্তায় প্রায় ৫০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নাগরিক  দেশ  শেখ হাসিনা  রুমিন ফারহানা 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: