পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল বিজিবি

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩৩ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’

2026-09-20T12:33:39+00:00
2026-09-20T12:34:43+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল বিজিবি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ১২:৩৪ পিএম
পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল বিজিবি। ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষ মানবসম্পদে রূপান্তর ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ৩৩ জন যুবককে ‘বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং’ প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের মাঝে সনদপত্র ও মেধা পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সনদ ও পুরস্কার তুলে দেওয়া হয়। পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় গত ২৩ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার এবং নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কায়সুর হাসান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিজিবি মহাপরিচালকের ঘোষণা অনুযায়ী বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মাদক ও মানবপাচার রোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছি। একই সঙ্গে সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি সবসময় পাশে থাকে।


তিনি আরও বলেন, অসহায় ও দুস্থদের ত্রাণ সহায়তা, চিকিৎসাসেবা এবং শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি আমরা যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে চাই। এই কারিগরি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে এই যুবকরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন। এ ধরনের উদ্যোগ বিজিবি ও সীমান্তবর্তী জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে।

সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। অন্যান্যের মধ্যে বিজিবির সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা, পঞ্চগড় টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) প্রশিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে সনদ পাওয়া যুবকরা আনন্দ প্রকাশ করে জানান, প্রত্যন্ত এলাকায় এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। এখন তারা নিজ এলাকায় কাজ করে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পাবেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   পঞ্চগড়  যুবক  কারিগরি প্রশিক্ষণ  সনদ  বিজিবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: