হাফেজদের উপহার দেওয়া বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের

2026-09-20T19:27:19+00:00
2026-09-20T19:27:31+00:00
 
  রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬,
৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
হাফেজদের উপহার দেওয়া বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম  আপডেট: ২০.০৯.২০২৬ ৭:২৭ পিএম
হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দফতরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো ফেরত নেন তিনি।

গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন। সেখানে অন্যান্য উপহারের সঙ্গে ‘নেক্সাস’ বইও দেওয়া হয়। বইটির লেখককে ‘বিতর্কিত’ উল্লেখ করে এর প্রতিবাদ জানায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বই ফেরত নেওয়ার সিদ্ধান্ত আসে।

ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বইটি ফেরত নেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে ঘোষিত আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।


তিনি আরও বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হাফেজদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের সাফল্য দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদ এবং তাদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   হাফেজ  বিতর্কিত  বই  ফেরত  ধর্ম প্রতিমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: