কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরিফা (২১) নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোস্টেলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শরিফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, কলেজের অধ্যক্ষের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে হোস্টেলে অভিযান চালানো হয়। এ সময় শরিফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফা পুলিশকে জানিয়েছেন, হ্নীলা থেকে তার এক আন্টি পার্সেলের মাধ্যমে ইয়াবাগুলো পাঠানোর পর সেগুলো তার কাছে রাখা হয়েছিল।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে একটি চক্র জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। আরও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/জোই