কক্সবাজারে একই দিনে দশম শ্রেণির দুই স্কুলছাত্রী নিখোঁজ

কক্সবাজার সংবাদদাতা

সারাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একই দিনে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার

2026-09-16T08:30:49+00:00
2026-09-16T08:30:49+00:00
 
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
কক্সবাজারে একই দিনে দশম শ্রেণির দুই স্কুলছাত্রী নিখোঁজ
কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ এএম 
সংগৃহীত ছবি
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একই দিনে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির দুই ছাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তারা একসঙ্গে স্কুলের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ দুই ছাত্রীর পরিবার চকরিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ ছাত্রীরা হলো— চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বটতল এলাকার মোহাম্মদ বাহাদুরের মেয়ে তছলিমা আক্তার (১৭) এবং একই এলাকার মিজানুর রহমানের মেয়ে জান্নাতুল ফেরদৌস (১৬)। তারা দুজনেই স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


তছলিমা আক্তারের বাবা মোহাম্মদ বাহাদুর জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে দুই বান্ধবী একসঙ্গে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তারা আর বাড়ি ফেরেনি। আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে আজ দুপুরে থানায় সাধারণ ডায়েরি করেছি। আমরা আমাদের মেয়েদের অক্ষত অবস্থায় ফেরত চাই।

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিখোঁজ দুই স্কুলছাত্রীর পরিবার থানায় এসে বিষয়টি অবহিত করে সাধারণ ডায়েরি করেছে। পুলিশ ইতোমধ্যে তাদের খুঁজে বের করতে তদন্ত ও তৎপরতা শুরু করেছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কক্সবাজার  দশম শ্রেণি  স্কুলছাত্রী  নিখোঁজ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: