পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, শোকজ ১০০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া

2026-09-15T21:44:04+00:00
2026-09-15T21:44:04+00:00
 
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, শোকজ ১০০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
পশ্চিমবঙ্গে সমীক্ষার পর ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে আরও প্রায় ১০০টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য জানান সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু।

তিনি জানান, সরকারি অনুমোদন থাকা মাদ্রাসাগুলো চালু থাকবে। নোটিশ পাওয়া প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনের নথি ও প্রয়োজনীয় ব্যাখ্যা দিতে হবে। সন্তোষজনক জবাব না পেলে সেগুলোর বিরুদ্ধেও বন্ধের ব্যবস্থা নেওয়া হতে পারে।

জুনের শুরু থেকে কলকাতাসহ ২২টি জেলায় মাদ্রাসাগুলোর ওপর সমীক্ষা চালানো হয়। এতে পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থী-শিক্ষকের সংখ্যা, নথিভুক্তি, অর্থের উৎস, পরিকাঠামো ও পাঠ্যক্রমসহ বিভিন্ন বিষয় যাচাই করা হয়।

সরকারি হিসাবে, পশ্চিমবঙ্গে বৈধ অনুমোদন নিয়ে চলছে ২ হাজার ১৩২টি মাদ্রাসা। অনুমোদনহীন মাদ্রাসা রয়েছে ২ হাজার ৩৯৬টি। বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টির বেশির ভাগই খারিজি মাদ্রাসা।


জেলার হিসাবে, মালদহে ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদিয়া ও মুর্শিদাবাদে ২৫টি করে মাদ্রাসা বন্ধের তালিকায় রয়েছে।
সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন পঞ্চায়েত রাজ মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি কিছু মাদ্রাসায় চরমপন্থী ও ‘দেশবিরোধী’ কার্যকলাপের অভিযোগের কথা তুলে ধরেন।

তবে সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ বলেন, অনুমোদন বা পরিকাঠামোগত সমস্যা থাকলে তা আলাদাভাবে দেখা উচিত। সব মাদ্রাসাকে একইভাবে বিচার করা ঠিক নয়।


সময়ের আলো/জেকিউএফ
  বিষয়:   পশ্চিমবঙ্গ  মাদ্রাসা  বন্ধ  শোকজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: