শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ

সময়ের আলো ডেস্ক

বিবিধ

প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অন্যান্য কাজে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয়। তবে সেখানে গিয়ে যদি দেখা যায়, মার্কেট

2026-10-31T07:50:01+00:00
2026-10-31T07:50:01+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
বিবিধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৫০ এএম 
ছবি : সংগৃহীত
প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অন্যান্য কাজে রাজধানীর বিভিন্ন মার্কেট ও দোকানে যেতে হয়। তবে সেখানে গিয়ে যদি দেখা যায়, মার্কেট বা দোকান বন্ধ, তাহলে সময় নষ্ট হওয়ার পাশাপাশি পড়তে হয় ভোগান্তিতে। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নেওয়া প্রয়োজন, কোন দিন রাজধানীর কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকে।

আজ শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর যেসব এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে, সেগুলোর তালিকা দেখে নিতে পারেন।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট

শ্যামবাজার, বাংলাবাজার, চানখাঁরপুল, গুলিস্তানের দক্ষিণ অংশ, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, ধোলাইপাড়, ধোলাইখাল, জয়কালী মন্দির, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, টিপু সুলতান রোড, ধূপখোলা, গেণ্ডারিয়া, নবাবপুর, সদরঘাট, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, দয়াগঞ্জ, ওয়ারী, স্বামীবাগ, আহসান মঞ্জিল, লালবাগ, কোতোয়ালি, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ ও শাঁখারী বাজার।

বন্ধ থাকবে যেসব মার্কেট

নয়াবাজার, ইসলামপুর কাপড়ের দোকান, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, আজিমপুর সুপার মার্কেট, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠবাজার, চকবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শরিফ ম্যানশন।


বন্ধ থাকবে যেসব দর্শনীয় স্থান

শিশু একাডেমি জাদুঘর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।

তাই শনিবার এসব এলাকায় কেনাকাটা কিংবা দর্শনীয় স্থান পরিদর্শনের পরিকল্পনা থাকলে আগে থেকেই বিকল্প ব্যবস্থা রাখা ভালো।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শনিবার  রাজধানী  মার্কেট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: