যেখানে ফ্রিতে মোটরসাইকেল সার্ভিসিং করাবেন

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মোটরসাইকেল কেবল যাতায়াতের বাহন নয়, বরং প্রতিদিনের পথচলার নির্ভরযোগ্য সঙ্গী। আবার উবার, পাঠাও কিংবা ফুড ডেলিভারি সেবায় যুক্ত রাইডারদের জীবিকা

2026-10-29T19:30:11+00:00
2026-10-29T19:31:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বিবিধ
যেখানে ফ্রিতে মোটরসাইকেল সার্ভিসিং করাবেন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ৭:৩১ পিএম
ছবি : সংগৃহীত
মোটরসাইকেল কেবল যাতায়াতের বাহন নয়, বরং প্রতিদিনের পথচলার নির্ভরযোগ্য সঙ্গী। আবার উবার, পাঠাও কিংবা ফুড ডেলিভারি সেবায় যুক্ত রাইডারদের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যমও এই মোটরসাইকেল। এই কারণে বাইকের ভালো পারফরম্যান্স ধরে রাখতে নিয়মিত যত্ন ও রক্ষণাবেক্ষণ করা জরুরি।

কিন্তু নিয়মিত সার্ভিসিং করতে গেলে অনেক সময় বাইক ব্যবহারকারীদের ভালো একটা খরচই করতে হয়, যা বাইকারদের জন্য বাড়তি চাপ হয়ে দাঁড়ায়। বিশেষ করে যারা প্রতিদিন দীর্ঘ সময় মোটরসাইকেল চালিয়ে আয় করেন, তাদের জন্য বাইকের রক্ষণাবেক্ষণ আরও গুরুত্বপূর্ণ। এমন ব্যবহারকারীদের কথা বিবেচনায় নিয়ে ফ্রিতে মোটরসাইকেল সার্ভিসিংয়ের সুযোগ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটির জণকল্যানমূলক উদ্যোগগুলোর মধ্যে ‘ফ্রি মোটরসাইকেল সার্ভিসিং ক্যাম্প’ একটি। এ ক্যাম্পে সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীরাও ফ্রিতেই বাইক সার্ভিসি করাতে পারবেন।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে দক্ষ টেকনিশিয়ানদের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সের শিক্ষার্থীরা সার্ভিসিং কার্যক্রমে যুক্ত থাকবেন। এর মাধ্যমে বাইক ব্যবহারকারীরা সার্ভিসিংয়ের সুযোগ পাবেন, পাশাপাশি প্রশিক্ষণার্থীদের বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনেরও সুযোগ তৈরি হবে।

ক্যাম্পে মোটরসাইকেল সার্ভিসিংয়ের জন্য কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। তবে, সার্ভিসিংয়ের সময় প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন করতে হলে কিংবা ইঞ্জিন অয়েল বদলাতে হলে সংশ্লিষ্ট খরচ বাইকের মালিককে বহন করতে হবে। অর্থাৎ, সার্ভিসিংয়ের শ্রমমূল্য সম্পূর্ণ বিনা মূল্যে হলেও যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচ এর আওতাভুক্ত নয়।


কোথায় ও কখন সার্ভিসিং করাবেন

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ফ্রি মোটরসাইকেল সার্ভিসিং ক্যাম্প অনুষ্ঠিত হবে রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় অবস্থিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হবে।

ঠিকানা : আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্লট ইউ-৪, রোড স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

যেভাবে নিবন্ধন করবেন

ক্যাম্পে সার্ভিসিং করাতে আগ্রহীদের আগেই নিবন্ধন করতে হবে। এ জন্য এই লিংকে https://asf.sh/Qc6aBlj গিয়ে গুগল ফর্ম পূরণ করে জমা দিতে হবে। ফর্মের তথ্য যাচাই-বাছাই শেষে ফোনকলের মাধ্যমে নির্ধারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।

নিবন্ধন বা এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০১৮০৫-৪৩৭৯২৮ নম্বরে। এ ছাড়া, ০১৮০৫-৪৩৭৯৭০ নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

নিয়মিত মোটরসাইকেল ব্যবহারকারী, বিশেষ করে পেশাদার রাইডারদের জন্য এ উদ্যোগ বাইকের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ সহজ করার একটি সুযোগ হতে পারে। তবে, সার্ভিসিংয়ের আগে নিবন্ধন ও নির্ধারিত সময়সূচি নিশ্চিত করে নেওয়া প্রয়োজন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   মোটরসাইকেল  সার্ভিসিং  আস-সুন্নাহ ফাউন্ডেশন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: