আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল।

2026-10-31T07:33:01+00:00
2026-10-31T09:24:08+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিক্ষা
আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ এএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৯:২৪ এএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হচ্ছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। বেলা ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। এরপর অনলাইন, মোবাইলের এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হবে। ফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে নিজেদের ফল সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে যেভাবে ফল জানা যাবে

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানতে পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে।

এসএমএসে ফল জানার নিয়ম

মোবাইল ফোনের মেসেজ অপশন থেকে এসএমএস পাঠিয়েও ফল সংগ্রহ করা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে :

`HSC ROLL YEAR`

অর্থাৎ, প্রথমে HSC লিখে একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখতে হবে। এরপর এসএমএসটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও জানা যাবে ফল

শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীর ফলাফল শিট একসঙ্গে ডাউনলোড করতে পারবে। সেখান থেকেও শিক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারবেন।


ফল পুনর্নিরীক্ষণের আবেদন ১ নভেম্বর থেকে

প্রকাশিত ফল নিয়ে কোনো শিক্ষার্থী অসন্তুষ্ট হলে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করার সুযোগ পাবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে।

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদনপ্রক্রিয়া ও এ-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে প্রাপ্ত নম্বর নিয়ে কোনো আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   এইচএসসি  ফল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: