এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, কী লিখে কোথায় পাঠাবেন এসএমএস?

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে এবার নতুন নম্বর চালু করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

2026-10-29T19:34:43+00:00
2026-10-29T19:39:25+00:00
 
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসির ফল জানার নিয়মে পরিবর্তন, কী লিখে কোথায় পাঠাবেন এসএমএস?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৭:৩৪ পিএম  আপডেট: ২৯.১০.২০২৬ ৭:৩৯ পিএম
পরীক্ষার্থীরা মোবাইলে তাদের এইচএসসি ফলাফল দেখছেন । ছবি : সংগৃহীত
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানতে এবার নতুন নম্বর চালু করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগের বছরগুলোতে ১৬২২২ নম্বরে মেসেজ পাঠিয়ে ফল জানা গেলেও এবার শিক্ষার্থীদের এসএমএস পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। আগামী ৩১ অক্টোবর বেলা ১১টায় একযোগে প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের তারিখ ও এসএমএসের মাধ্যমে ফল জানার নতুন পদ্ধতির বিষয়টি জানানো হয়েছে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান, অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন।

মোবাইল ফোনে মেসেজে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, পরীক্ষার্থীর রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে মেসেজটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নম্বর ১২৩৪৫৬ হলে মেসেজটি হবে: HSC DHA 123456 2026। এরপর সেটি ১৬১৪০ নম্বরে পাঠালেই ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

এসএমএসের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমেও পরীক্ষার ফল সংগ্রহ করা যাবে। এ জন্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ছাড়াও নিচের দুটি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

https://educationboardresults.gov.bd


তবে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে সরাসরি গিয়ে ফলাফল সংগ্রহের কোনো ব্যবস্থা নেই বলে জানানো হয়েছে।

প্রকাশিত ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীরা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ শুরু হবে ১ নভেম্বর, চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনপ্রক্রিয়া, ফি ও অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ২ জুলাই। লিখিত পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত তারিখ ছিল ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   এইচএসসি  ফল  জানার  নিয়ম  পরিবর্তন  লেখা  কোথায়  পাঠানো  এসএমএস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: