‘অ্যানা ফ্রাঙ্কের’ দুই প্রদর্শনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দুই বছর আগে সবশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল ‘অ্যানা ফ্রাঙ্ক’। নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা

2026-09-21T23:43:29+00:00
2026-09-21T23:43:29+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
‘অ্যানা ফ্রাঙ্কের’ দুই প্রদর্শনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পিএম 
অ্যানা ফ্রাঙ্ক। সংগৃহীত ছবি
দুই বছর আগে সবশেষ ঢাকার মঞ্চে দেখা গিয়েছিল ‘অ্যানা ফ্রাঙ্ক’। নাটকটি আবার ফিরছে মঞ্চে। ২৫ ও ২৬ সেপ্টেম্বর রাজধানীর মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রয়েছে অ্যানা ফ্রাঙ্ক নাটকের দুটি প্রদর্শনী। 

অ্যানা ফ্রাঙ্ক নাটকটি লিখেছেন আসাদুল ইসলাম, নির্দেশনায় আনিসুল হক বরুণ। নাটকের গল্পে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে আত্মরক্ষার জন্য অ্যানা ফ্রাঙ্ক ও তার পরিবার আশ্রয় নেয় একটি গোপন কুঠুরি সিক্রেট অ্যানেক্সে। অ্যানা ফ্রাঙ্ক তার ডায়েরিতে ফুটিয়ে তোলে যুদ্ধের বারুদমাখা ধূসরতা, ব্যক্তিগত স্বপ্ন ও সম্ভাবনার কথা। বন্দিজীবনের ৭৬১তম দিনে হিটলারের বাহিনী সিক্রেট অ্যানেক্সের বাসিন্দাদের ধরে নিয়ে যায়। ঠান্ডা আর শ্বাসকষ্টে বন্দিশিবিরেই মৃত্যু হয় অ্যানার।


নাটকটিতে অ্যানা ফ্রাঙ্ক চরিত্রে একক অভিনয় করেছেন আর্য মেঘদূত। ২০২১ সালে উদ্বোধনী মঞ্চায়নের সময় দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। দেশের মঞ্চের পাশাপাশি নাটকটি নিয়ে ভারতের গুয়াহাটিতে আন্তর্জাতিক নাট্য উৎসবে অংশগ্রহণ করেছেন তিনি। ২০২৪ সালে সবশেষ অ্যানা ফ্রাঙ্ক হয়ে মঞ্চে উঠেছিলেন আর্য মেঘদূত। ওই বছর তিনি যুক্তরাজ্যে পড়তে যাওয়ার পর থেকে বন্ধ ছিল নাটকটির প্রদর্শনী।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   অ্যানা ফ্রাঙ্ক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: