শরৎচন্দ্রের চন্দ্রমুখী এবার কৌশানী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাসের চন্দ্রমুখী বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় নারীচরিত্র। প্রেম, আত্মত্যাগ এবং আবেগের এক জটিল মিশেল রয়েছে এই চরিত্রে। বিভিন্ন

2026-09-21T23:41:20+00:00
2026-09-21T23:41:20+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
শরৎচন্দ্রের চন্দ্রমুখী এবার কৌশানী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪১ পিএম 
সংগৃহীত ছবি
শরৎচন্দ্রের ‘দেবদাস’ উপন্যাসের চন্দ্রমুখী বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় নারীচরিত্র। প্রেম, আত্মত্যাগ এবং আবেগের এক জটিল মিশেল রয়েছে এই চরিত্রে। বিভিন্ন সময়ে চন্দ্রমুখী উঠে এসেছে পর্দায়। আর তাতে অভিনয় করেছেন অনেক বিখ্যাত অভিনেত্রী।

এবার চন্দ্রমুখী হয়ে আসছেন কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’তে এই চরিত্রে হাজির হবেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।

সৃজিত বলেন, চন্দ্রমুখী নামটার মধ্যেই স্পষ্ট, চাঁদপানা মুখ। আর হ্যাঁ, ‘কিলবিল সোসাইটি’তে কাজ করার পর কৌশানীর সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে। ওকে আমি বলতে পারি, ‘এটা করে দে তো’। 

আর অতিথি চরিত্রের জন্য স্পেশাল কাস্টিং দরকার, যার মধ্যে বিশেষ আবেদন থাকবে। সৃজিতের কথায় স্পষ্ট, সিনেমায় কৌশানী তথা চন্দ্রমুখীকে অতিথি চরিত্রে দেখা যাবে। এতে যে গানে পারফর্ম করছেন কৌশানী, সেটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল। এর আগে সঞ্জয় লীলা বানসালির দেবদাসেও গেয়েছিলেন শ্রেয়া।

জানা গেছে, শরৎচন্দ্রের সাহিত্য, তার জীবনকাল এবং সেই সময়ের অস্থির সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এর নাম ভূমিকায় আছেন টোটা রায়চৌধুরী। 

আরও আছেন আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর মতো প্রথম সারির তারকারা। এই সিনেমার মাধ্যমে প্রথমবার সংগীত পরিচালনাও করছেন সৃজিত মুখার্জি। প্রদীপ কুমার নন্দীর প্রযোজনায় এবং নন্দী মুভিজের ব্যানারে তৈরি হচ্ছে সিনেমাটি। মুক্তি পাবে দুর্গাপূজায়।

প্রসঙ্গত, বিভিন্ন সময়ে চন্দ্রমুখী চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছেন চন্দ্রাবতী দেবী, বৈজয়ন্তীমালা, সুপ্রিয়া দেবী, মাধুরী দীক্ষিত, ওয়ামিকা গাব্বি প্রমুখ। তাদের সঙ্গে এবার যুক্ত হলো কৌশানীর নাম।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও
  বিষয়:   শরৎচন্দ্র  চন্দ্রমুখী  কৌশানী 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: