ভিকির সিনেমায় ‘বিশেষ অতিথি’ মেহজাবীন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

আলোচিত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত প্রথম সিনেমা ‘খলনায়ক’ নিয়ে আলোচনা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। আর এই আলোচনার মধ্যে অনেকটা

2026-09-23T22:53:26+00:00
2026-09-23T22:53:26+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
ভিকির সিনেমায় ‘বিশেষ অতিথি’ মেহজাবীন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৩ পিএম 
অভিনেত্রী মেহজাবীন। ছবি : সংগৃহীত
আলোচিত নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত প্রথম সিনেমা ‘খলনায়ক’ নিয়ে আলোচনা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। আর এই আলোচনার মধ্যে অনেকটা নীরবেই সম্প্রতি কলকাতায় এর প্রথম কিস্তির শুটিং শেষ করলেন তিনি। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও তমা মির্জা। এটি এই দুই তারকার তৃতীয় চলচ্চিত্র। প্রথম লটের শুটিংয়ের কাজ শেষ করে সম্প্রতি দেশে ফিরেছেন তারা।

তবে এর চেয়েও বিশেষ খবর এই সিনেমায় চমক হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন! সিনেমাটি সংশ্লিষ্ট এক বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই অভিনেত্রীকে একটি ‘বিশেষ অতিথি’ চরিত্রে দেখা যাবে সিনেমাটিতে। এরই মধ্যে তার অংশের শুটিংও সম্পন্ন করেছেন হয়েছে। যদিও ব্যাপারটি নিয়ে পরিচালক, অভিনেত্রী চরম গোপনীয়তা বজায় রেখেছেন। জানা গেছে, সিনেমাটি মুক্তির আগে এই বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চান না।


‘প্রিয় মালতী’ দিয়ে ২০২৪ সালে বড়পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। ২০২৫ সালে দেশে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘সাবা’। প্রিয় মালতীর মতো এ সিনেমাটিও প্রশংসা পায়। গত বছর মুক্তি পায় তার আরেকটি ছবি ‘সাবা’। মেহজাবীনকে সবশেষ দেখা গেছে ‘ক্যাকটাস’-এ। শিহাব শাহীন পরিচালিত সিরিজটি চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায়।

এদিকে ভিকি তার পরিচালিত এই সিনেমায় আরও বেশ কিছু গুণী শিল্পীকে নিয়ে কাজ করছেন। তারা হলেন— শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী ও ইন্তেখাব দিনার। এই সিনেমার মধ্য দিয়েই এবারই প্রথম একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে তাদের।


সময়ের আলো/প্রিন্ট/কেআই

  বিষয়:   ভিকি  সিনেমা  মেহজাবীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: