নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

শৃঙ্খল ভেঙে মুক্তির কথা বলা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই অমর সৃষ্টি ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ অবলম্বনে নতুন প্রযোজনা মঞ্চে আনছে নাটকের

2026-09-23T22:30:25+00:00
2026-09-23T22:30:25+00:00
 
  বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম 
সংগৃহীত ছবি
শৃঙ্খল ভেঙে মুক্তির কথা বলা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই অমর সৃষ্টি ‘দুই পাখি’ ও ‘রক্তকরবী’ অবলম্বনে নতুন প্রযোজনা মঞ্চে আনছে নাটকের দল নাগরিক নাট্যাঙ্গন। নাম রাখা হয়েছে ‘দুই পাখি ও নন্দিনী’। এটি দলটির ২৮তম প্রযোজনা। নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। নাটকে উঠে এসেছে স্বাধীনতা, বন্দিত্ব, মানবতা, শোষণ ও মুক্তির আকাঙ্ক্ষার নানা দিক।

২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নূরুল হাসনাত জিলান, জুয়েল জহুর, পারিশা আফরোজ, লায়লা পলি, ফারিন তামান্না, প্রলয় জামান, হিল্লোল সরকার প্রমুখ। আলোক পরিকল্পনা করেছেন জয়নাল আবেদীন পবন, আবহ সংগীত পরিচালনায় শওকত আলী রানা। মঞ্চসজ্জায় শাওন আকন্দ। কোরিওগ্রাফি করেছেন সুমন আহমেদ। কস্টিউম ডিজাইন করেছেন জুয়েল জহুর ও পারিসা আফরোজ।

উল্লেখ্য, খাঁচায় বন্দি একটি পাখি আর বনের মুক্ত পরিবেশের একটি পাখি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ‘দুই পাখি’ কবিতা। অন্যদিকে যক্ষপুরী নামক একটি কাল্পনিক স্বর্ণখনি অঞ্চলকে ঘিরে লেখা ‘রক্তকরবী’। যেখানে লোভী এক রাজা শাসন ও তার অঞ্চলে রক্তকরবী ফুলের মালা পরে আবির্ভূত হওয়া নন্দিনী গল্প তুলে ধরা হয়েছে।


সময়ের আলো/প্রিন্ট/কেআই

  বিষয়:   নাগরিক নাট্যাঙ্গন  ‘দুই পাখি ও নন্দিনী’  থিয়েটার 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: