কাজী শুভর ‘কেউ বুঝলো না’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

গানের ভুবনকে নতুন করে সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন শিল্পীকে নিয়ে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুব মিউজিক

2026-09-23T23:03:36+00:00
2026-09-23T23:03:36+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
কাজী শুভর ‘কেউ বুঝলো না’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম 
কাজী শুভ। ছবি : সংগৃহীত
গানের ভুবনকে নতুন করে সমৃদ্ধ করার প্রত্যয়ে বিভিন্ন শিল্পীকে নিয়ে একক গানের ডিজিটাল অ্যালবাম প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে ধ্রুব মিউজিক স্টেশন। আর সেই উদ্যোগের প্রথম অধ্যায় হিসেবে শিগগিরই আত্মপ্রকাশ করতে যাচ্ছে কাজী শুভর একক ডিজিটাল অ্যালবাম ‘কেউ বুঝলো না’। ৯টি গান দিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে ভিন্ন স্বাদের গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করেছেন কাজী শুভ।

অ্যালবামের গানগুলো লিখেছেন তরুণ মুন্সী, পাগল হাসান, এ মিজান, জিসান খান শুভ, সালাহউদ্দিন সাগর, হুমায়ুন কবির, আরিফ হোসেন বাবু, আলামিন সরকার ও হানিফ খান। সুর করেছেন তরুণ মুন্সী, পাগল হাসান, কাজী শুভ, জিসান খান শুভ, হুমায়ুন কবির, আলামিন সরকার, আহমেদ সজীব, আদিব কবির ও হানিফ খান। সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ, আহমেদ সজীব ও আদিব কবীর। একটি গানে কাজী শুভর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বাঁধন সরকার পূজা।

আরও পড়ুন

অ্যালবামটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘অনেক বছর পর আবার আমার একক অ্যালবাম প্রকাশ পাচ্ছে, বিষয়টি অত্যন্ত আনন্দের। অডিওর এই খারাপ সময়ে ধ্রুব মিউজিক যে ঝুঁকিটা নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞত। নিঃসন্দেহে এটি ব্যতিক্রমী ও ভালো উদ্যোগ। যা দেশের অডিও শিল্পকে আরও সমৃদ্ধ করবে। অ্যালবামে যারা কাজ করেছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আশা করছি গানগুলো শ্রোতাদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ও সংগীতশিল্পী ধ্রুব গুহ বলেন, ‘বাংলা গানকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ডিএমএস। সেই ধারাবাহিকতায় এই উদ্যোগ নতুন করে শ্রোতাদের মধ্যে বাংলা গান নিয়ে আগ্রহ তৈরি করবে আমার বিশ্বাস।’

ডিএমএস সূত্রে জানা গেছে, শিগগিরই ইউটিউব, স্পটিফাইসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে একযোগে প্রকাশ করা হবে অ্যালবামটি।


সময়ের আলো/প্রিন্ট/কেআই

  বিষয়:   কাজী শুভ  কেউ বুঝলো না  সংগীত শিল্পী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: