আজ থেকে শুরু একাদশ শ্রেণির ক্লাস

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর

2026-09-24T06:56:19+00:00
2026-09-24T06:56:19+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা
আজ থেকে শুরু একাদশ শ্রেণির ক্লাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৬ এএম 
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে বৃহস্পতিবার। ছবি : সংগৃহীত
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কলেজে নিয়মিত ক্লাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকায় নির্ধারিত সময়ের এক দিন পর ক্লাস শুরু হচ্ছে।

প্রথম ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করেছিলেন ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনয়ন পান। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত মনোনীত শিক্ষার্থীদের কলেজে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।

প্রথম ধাপে কলেজে ভর্তি সম্পন্ন করা শিক্ষার্থীদের আজ থেকেই পাঠদান শুরু হবে। আর যারা প্রথম ধাপে কলেজে মনোনয়ন পাননি, আবেদন করেননি, নির্বাচিত হয়েও নিশ্চায়ন করেননি বা ভর্তি সম্পন্ন করতে পারেননি, তাদের জন্য রয়েছে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ।


দ্বিতীয় ধাপের আবেদন শুরু হবে ২৭ সেপ্টেম্বর এবং চলবে ২৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। ফল প্রকাশ হবে ১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীদের ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে নিশ্চায়ন করতে হবে। দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৪ অক্টোবর। চূড়ান্ত ভর্তি চলবে ৫ থেকে ৭ অক্টোবর।

প্রথম ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীদের নতুন করে আবেদন ফি দিতে হবে না। তারা পছন্দক্রম পরিবর্তন বা নতুন কলেজ যুক্ত করতে পারবেন। দ্বিতীয় ধাপে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দ করা যাবে। সময়মতো নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।


সময়ের আলো/এমকে
  বিষয়:   আজ  শুরু  একাদশ  শ্রেণি  ক্লাস 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: