জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বহিষ্কার

জাবি প্রতিনিধি

শিক্ষা

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও সাময়িক

2026-11-07T04:11:55+00:00
2026-11-07T04:11:55+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিক্ষা
জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা বহিষ্কার
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৪:১১ এএম 
জাবি শাখা ছাত্রদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা। ছবি : সংগৃহীত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাকে সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।

এর আগে, সেলিম রেজার বিরুদ্ধে একাধিক অনিয়ম, অর্থ আত্মসাৎ, দোকান ও বাড়ি দখলের চেষ্টা, অবৈধ বালুর ব্যবসা এবং চাকরি দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় দোকান দখল এবং জুলাই শহিদদের এক স্বজনকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থায় প্রভাব খাটিয়ে তল্লাশির নামে টাকা দাবি এবং চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগ ওঠে। বিশ্ববিদ্যালয়ের বাস ডিপো থেকে তিনটি কার্ট শেকলবদ্ধ করে আটকে রেখে ১৬ লাখ টাকা দাবি এবং পরবর্তী সময়ে তা কমিয়ে ৯ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের অভিযোগও রয়েছে।

তবে এসব অভিযোগের কিছু সেলিম রেজা অস্বীকার করেছেন বলে জানা গেছে।

সময়ের আলো/আতা
  বিষয়:   শৃঙ্খলা ভঙ্গ  অভিযোগ  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  জাবি  ছাত্রদল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: