রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নলভোগ

2026-09-24T08:47:14+00:00
2026-09-24T08:47:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ এএম 
ছবি : সংগৃহীত
রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

খবর পেয়ে তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসান আলীর রুমমেট মো. আকরাম হোসেন জানান, হাসানের বাড়ি পিরোজপুর সদর উপজেলার উদয়কাঠি গ্রামে। তার বাবার নাম আব্দুস সোবহান। তিনি তুরাগের নলভোগ এলাকায় ভাড়া থাকতেন এবং একটি কোম্পানিতে চাকরি করতেন।


আকরাম হোসেন আরও জানান, সন্ধ্যায় বাসা থেকে বাজার করার জন্য বের হন হাসান। নলভোগ কবরস্থানের সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাসান আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তুরাগ থানা পুলিশ তদন্ত করছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাজধানীত  মোটরসাইকেল  পথচারী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: