হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

2026-09-24T08:00:49+00:00
2026-09-24T08:00:49+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ এএম 
ছবি : সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২১তম ব্যাচের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাবিপ্রবিসংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় ফজিলা নামের এক মেস থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া। তার বাড়ি ঢাকার গাজীপুরে। 

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেসের একটি কক্ষে সিনথিয়াকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হালিম বলেন, ‘আমরা খবর পাই যে হাবিপ্রবি সংলগ্ন বিসিএস গলির শেষ মাথায় মেয়েদের একটি মেসে একজন শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। ফজিলা নামে একটি মেস থেকে সিনথিয়ার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’


তিনি আরও বলেন, সিনথিয়ার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তারা দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কী কারণে এই ঘটনা ঘটেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষে জানা যাবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   হাবিপ্রবি  শিক্ষার্থী  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: