তফসিল ঘোষণায় ৪ দিনের আল্টিমেটাম

রাবি প্রতিনিধি

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছেন

2026-11-12T19:24:04+00:00
2026-11-12T19:24:04+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাকসু নির্বাচন
তফসিল ঘোষণায় ৪ দিনের আল্টিমেটাম
রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম 
তফসিল ঘোষণায় ৪ দিনের আল্টিমেটাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ নেওয়া না হলে পরবর্তী কর্মসূচির হুশিয়ারিও দেন তারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সহ-মুখপাত্র ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। লিখিত তিনি বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে গণতান্ত্রিক চর্চার সূচনা হয়েছে, তার ধারাবাহিকতা বজায় রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। একইভাবে নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা এবং নিয়মিত সিনেট অধিবেশন আয়োজন বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক কাঠামো সচল রাখার জন্য অপরিহার্য।

তিনি বলেন, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও নানা অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া না হলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া রাকসু নির্বাচন ও সিনেটের কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে চলমান কর্মসূচিতে একযোগে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে রাবি সংস্কার আন্দোলন। সংগঠনটির নেতারা বলেন, রাকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়; এটি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার ও প্রতিনিধিত্বের প্রতিষ্ঠান। তাই রাজনৈতিক ও সাংগঠনিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে আহ্বান জানিয়েছি এবং বিশ্বাস করি, তারাও নিজ নিজ জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলনে যাবে। এই ছাত্র সংসদ বন্ধ হয়ে গেলে ক্যাম্পাসে সেই ত্রাসের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি, সিট বাণিজ্যের রাজনীতি এবং বাকি খাওয়ার রাজনীতি সবকিছু আবার ফিরে আসবে।’

অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা এই ক্যাম্পাসগুলোকে আবারও সেই পুরাতন ‘ক্যান্টনমেন্ট’ হতে দেবেন না। শিক্ষার্থীদের হল ও ভবনগুলো শিক্ষার্থীদেরই থাকতে দিন এবং কাউকে অনৈতিক হস্তক্ষেপ করতে দেবেন না।’

এসময় সংগঠনটির বিভিন্ন সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এনএন

  বিষয়:   রাকসু নির্বাচন  তফসিল ঘোষণা  চার দিনের আল্টিমেটাম 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: