প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ এএম
সংগৃহীত ছবিবাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীন ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। গত ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফলাফলে এসব প্রতিষ্ঠানের মধ্যে একটিতে শতভাগ পাসের সাফল্য এসেছে। প্রতিষ্ঠানভেদে পাসের হার ৭৭ দশমিক ৯৭ থেকে ১০০ শতাংশের মধ্যে রয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী বিসিআইসি কলেজে পাসের হার ৯৪ দশমিক ১৪ শতাংশ। সংস্থাধীন শাহজালাল এনজিএফএফ স্কুল অ্যান্ড কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। এ ছাড়া আশুগঞ্জ সার কারখানা কলেজে পাসের হার ৮৬ দশমিক ১১ শতাংশ এবং ইউরিয়া সার-কারখানা কলেজে ৮৩ দশমিক ৩৩ শতাংশ।
অন্যদিকে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার স্কুল অ্যান্ড কলেজে ৮২ দশমিক ৩৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যমুনা সার কারখানা স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৭৭ দশমিক ৯৭ শতাংশ। ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে এ প্রতিষ্ঠানটিতে পাসের হার সবচেয়ে কম।
সময়ের আলো/প্রিন্ট/আতা