প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ এএম
ছবি : সংগৃহীত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ১৯ সদস্যবিশিষ্ট বিশেষ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সংগঠনটির আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার ও সদস্য সচিব আরিফ আলভির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালাহউদ্দিন আম্মার এবং সদস্য সচিব হয়েছেন আরিফ আলভি। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে আবিদা সুলতানাকে। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন সিহাব শাহরিয়ার এবং সহ-মুখপাত্র হয়েছেন জান্নাতুল ফেরদৌস।
কমিটিতে দফতর সম্পাদক হয়েছেন মেহেদী হাসান এবং সহদফতর সম্পাদক মো. আহসান হাবিব। প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম ও সহ-প্রচার সম্পাদক উসামা বিন সিহাব। কর্মসূচি ও আন্দোলন সম্পাদক সায়মুল ইসলাম এবং সহকর্মসূচি ও আন্দোলন সম্পাদক হয়েছেন ফাহিম ফয়সাল সাদিক।
এ ছাড়া সাংস্কৃতিক সম্পাদক অনামিকা আলম, সহসাংস্কৃতিক সম্পাদক সনেট সেন, ক্রীড়া সম্পাদক রাহী সরকার, সহ-ক্রীড়া সম্পাদক মেহরাব শিকদার, আইন সম্পাদক আবু সাঈদ এবং সহ-আইন সম্পাদক হয়েছেন পলাশ মিয়া।
কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদমান সামি ও হালিমাতুস সাদিয়া।
প্রসঙ্গত, রাকসুর মেয়াদ শেষ হওয়ার পর সাবেক জিএস সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়।
সময়ের আলো/আতা