প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম
সোমবার রাতে নগরে অবস্থানরত শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলে দুর্বৃত্তরা। ছবি : সংগৃহীতচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় শাটল ট্রেনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে শহরে রাখা চবির শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়া হয় বলে জানা গেছে৷
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে নগরে অবস্থানরত শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলে দুর্বৃত্তরা। এর ফলে আজ মঙ্গলবার সকালে শাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে। ট্রেনের ব্রেকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ট্রেন পরিচালনায় জটিলতা তৈরি হয়।
রেল কর্মকর্তারা জানান, শাটল ট্রেনের হোসপাইপ হচ্ছে ট্রেনের ব্রেকিং ব্যবস্থার একটি মূল অংশ। এটি ক্ষতিগ্রস্ত হলে ব্রেকের সঠিক বায়ুচাপ ধরে রাখা এবং পুরো ব্রেকিং-ব্যবস্থা স্বাভাবিক রাখা অসম্ভব হয়ে পড়ে। ফলে পাইপ কেটে দেওয়ার ঘটনা কেবল রেলওয়ের আর্থিক সম্পদের ক্ষতি নয়, এটি ট্রেন চলাচলের নিরাপত্তার জন্য চরম ঝুঁকিপূর্ণ।
রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, রাতে বেশ কয়েকটি ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে দ্রুত সেগুলো মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সময়ের আলো/এনএন