মদদদাতা শিক্ষকদের বিচারের দাবি, ছাত্রশক্তির ৬ দফা

জাবি প্রতিনিধি

শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষকদের বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাস সংস্কারসহ ছয় দফা দাবি

2026-11-11T06:42:08+00:00
2026-11-11T06:42:08+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিক্ষা
জাবিতে হামলা
মদদদাতা শিক্ষকদের বিচারের দাবি, ছাত্রশক্তির ৬ দফা
জাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:৪২ এএম 
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির নেতারা । ছবি : সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষকদের বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ক্যাম্পাস সংস্কারসহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় মদদদাতা ও অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুনঃতদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা। একই সঙ্গে অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা এবং দ্রুত নির্বাচন সম্পন্ন করার দাবি জানানো হয়।

একাডেমিক পরিবেশ সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীদের ওপর একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু, সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষার ব্যবস্থা এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালুর দাবি জানিয়েছে সংগঠনটি।

শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সাম্প্রতিক ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার পাশাপাশি পুরো ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানানো হয়।


প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়, রেজিস্ট্রার অফিস ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অবিলম্বে অটোমেশনের আওতায় আনার প্রস্তাবও তুলে ধরে সংগঠনটি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং পরিকল্পনা অনুযায়ী তা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ানসহ সংগঠনটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   জাবি  হামলা  মদদদাতা  শিক্ষক  বিচার  দাবি  ছাত্রশক্তি  ৬ দফা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: