রাবির ভর্তি পরীক্ষার পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর

রাবি সংবাদদাতা

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২

2026-11-11T21:39:23+00:00
2026-11-11T21:39:23+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিক্ষা
রাবির ভর্তি পরীক্ষার পিছিয়ে ১২ ফেব্রুয়ারি, আবেদন শুরু ১৫ নভেম্বর
রাবি সংবাদদাতা
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:৩৯ পিএম 
ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তি পরীক্ষা। এ ছাড়া ভর্তির প্রাথমিক আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় আগামী ১ জানুয়ারি থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ‘বি’ ইউনিটের (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি (শনিবার) ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি (শনিবার) ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটের পরীক্ষা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা এবং দ্বিতীয় শিফটে পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

ভর্তির আবেদন প্রসঙ্গে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। তবে উচ্চমাধ্যমিক সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা তাঁদের ফলাফল প্রকাশের পর সাত দিন পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

এবারের ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতাও শিথিল করা হয়েছে। উপাচার্য জানান, মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ থেকে জানা যাবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   রাবি  ভর্তি পরীক্ষা  ফেব্রুয়ারি  আবেদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: