১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১০ নভেম্বর কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগ ও

2026-11-11T18:03:10+00:00
2026-11-11T18:03:10+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিক্ষা
১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ পিএম 
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১০ নভেম্বর কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকদের নাম বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে। এ কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বানুমতি ছাড়া সেদিন ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের তালিকা চাওয়া হয়েছে।


এ জন্য সংশ্লিষ্ট অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চিঠিতে বুধবার বিকেল ৪টার মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের নামের তালিকা রেজিস্ট্রারের দপ্তরে পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নভেম্বর  শিক্ষক  তালিকা  ঢাবি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: