চবিতে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’, নিবন্ধন শেষ ১৭ নভেম্বর

চবি প্রতিনিধি

শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। ‘উইথ ট্রুথ, কারেজ অ্যান্ড স্ট্রাগল’ স্লোগানকে সামনে

2026-11-12T11:07:45+00:00
2026-11-12T11:07:45+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিক্ষা
চবিতে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট’, নিবন্ধন শেষ ১৭ নভেম্বর
চবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৭ এএম 
ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আগামী ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০২৬’। ‘উইথ ট্রুথ, কারেজ অ্যান্ড স্ট্রাগল’ স্লোগানকে সামনে রেখে এ আয়োজন করছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।

ফেস্টে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সাংবাদিকরা অংশ নিতে পারবেন। আগ্রহীরা আগামী ১৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। জনপ্রতি নিবন্ধন ফি ৩৫০ টাকা। নিবন্ধন লিংক : https://forms.gle/ymXbsYzR4LsTvQ8w6। 

বুধবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ফেস্টের সদস্য সচিব ও চবিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুনতাজ আলী। 

তিনি বলেন, বাংলাদেশে ক্যাম্পাস সাংবাদিকদের একত্রিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক ঐক্য ও সংহতি জোরদার করাই এ আয়োজনের মূল লক্ষ্য।


চবিসাস জানায়, দিনব্যাপী এ আয়োজনে থাকছে ‘বেস্ট ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিস্ট অ্যাওয়ার্ড’, সেমিনার, প্যানেল ডিসকাশন, স্টোরিটেলিং, সংবাদ প্রদর্শনী, পিঠা উৎসব ও কনসার্ট।

ফেস্ট বাস্তবায়নে একটি কেন্দ্রীয় পরিচালনা কমিটি ও আটটি উপকমিটি গঠন করা হয়েছে। পরিচালনা কমিটিতে সমন্বয়কের দায়িত্বে আছেন চবিসাস সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, আহ্বায়ক সাধারণ সম্পাদক সোহেল রানা এবং সদস্য সচিব যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনতাজ আলী।

সময়ের আলো/জোই
  বিষয়:   চবি  ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট  নিবন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: