ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচজন

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় সহকারী প্রক্টর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি

2026-11-12T18:32:43+00:00
2026-11-12T18:35:34+00:00
 
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, পদত্যাগপত্র জমা দিয়েছেন পাঁচজন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৬:৩২ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৬:৩৫ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছয় সহকারী প্রক্টর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বাকি একজনও আজ বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) ও বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)-এর মাধ্যমে উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া ছয় সহকারী প্রক্টর হলেন সমাজবিজ্ঞান বিভাগের মুহাম্মদ মাহবুব কায়সার, আরবি বিভাগের ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের আতিয়া সানজিদা শর্মী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শারমীন কবীর, ক্রিমিনোলজি বিভাগের রেজাউল করিম সোহাগ এবং এমআইএস বিভাগের জাহাঙ্গীর আলম।

তাদের মধ্যে বুধবার মাহবুব কায়সার ও রফিকুল ইসলাম পদত্যাগপত্র জমা দেন। বৃহস্পতিবার জমা দেন আতিয়া সানজিদা শর্মী, শারমীন কবীর ও জাহাঙ্গীর আলম। রেজাউল করিম সোহাগও বৃহস্পতিবারের মধ্যে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানা গেছে।

পদত্যাগ করা এক সহকারী প্রক্টর জানান, বুধবার প্রক্টর তাকে ফোন করেছিলেন। এ সময় প্রক্টর বলেছিলেন, ‘ওপরের দিক থেকে চাপ আছে, নানা পারিপার্শ্বিক চাপ আছে।’

ওই সহকারী প্রক্টর আরও বলেন, ‘তারা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, তবে বলার ভঙ্গি ও মনোভাব অনেক ইতিবাচক ছিল। কিন্তু বার্তাটি স্পষ্ট ছিল, আপনারা দয়া করে সরে যান।’


ছয়জনের পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জানা মতে তিনজন পদত্যাগপত্র জমা দিয়েছেন, আর তিনজন এখনো দেননি। তারা আজ সন্ধ্যার মধ্যে দিয়ে ফেলবেন।’

পদত্যাগ করা আরেক সহকারী প্রক্টর জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তকে ব্যক্তিগতভাবে পদত্যাগের ইঙ্গিত দেওয়া হলেও এ নিয়ে তাঁদের কোনো আলাদা বৈঠক হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, বুধবার দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার কিছুক্ষণ আগে আরও তিনজনের পদত্যাগপত্র জমা পড়েছে।

রাজনৈতিক চাপের অভিযোগ প্রসঙ্গে প্রক্টর বলেন, তিনি নিজে কোনো চাপ অনুভব করেননি। তবে সহকারী প্রক্টরদের ওপর চাপ ছিল কি না, তা তারাই বলতে পারবেন।

সময়ের আলো/টিকে
  বিষয়:   ঢাবির ছয় সহকারী প্রক্টর  পদত্যাগের সিদ্ধান্ত  পদত্যাগপত্র জমা  পাঁচজন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: