এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এ জন্য কয়েকটি

2026-11-13T19:21:30+00:00
2026-11-13T19:21:30+00:00
 
  শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিক্ষা
ঢাবি, জাবি ও বুয়েট বাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন যেসব বিশ্ববিদ্যালয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:২১ পিএম 
ছবি : সংগৃহীত
এইচএসসির সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। এ জন্য কয়েকটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময়সূচি ও আবেদনের সময় পরিবর্তন করেছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) এ সুযোগ থাকছে না।

চলতি বছরের ১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির সম্পূরক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশের সম্ভাব্য সময় ডিসেম্বরের শেষ নাগাদ। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সময়সূচি সমন্বয়ের আহ্বান জানিয়েছেন শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা।

যেসব বিশ্ববিদ্যালয়ে সুযোগ থাকছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর, চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি। সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ফল প্রকাশের পর আবেদন করতে পারবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি, চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন শুরু ১৫ নভেম্বর। সম্পূরক পরীক্ষার ফল প্রকাশের পর উত্তীর্ণরা আবেদনের জন্য অতিরিক্ত সাত দিন সময় পাবেন।


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১৭ ও ১৮ জানুয়ারি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা শুরু হবে ১ জানুয়ারি। সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৪ ও ৫ ফেব্রুয়ারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর, চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। সেখানে ভর্তি পরীক্ষা হবে ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি।

সুযোগ থাকছে না যেসব বিশ্ববিদ্যালয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫ ডিসেম্বর থেকে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর।

বুয়েটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি। আবেদন শুরু ২১ নভেম্বর। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে। আবেদন প্রক্রিয়া শেষ হবে ১৫ ডিসেম্বরের মধ্যে। ফলে সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এসব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না।


সময়ের আলো/এমকে
  বিষয়:   এইচএসসি  সম্পূরক পরীক্ষার্থী  ভর্তি  সুযোগ  বিশ্ববিদ্যালয়ে 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: