ভারত মহাসাগরেও যুদ্ধ বিস্তারের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃতের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি সতর্ক

2026-09-24T21:53:46+00:00
2026-09-24T21:53:46+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ভারত মহাসাগরেও যুদ্ধ বিস্তারের হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৩ পিএম 
ছবি : সংগৃহীত
যুদ্ধের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃতের হুমকি দিয়েছে ইরান। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি পুনরায় হামলা চালায়, তবে ইরান যুদ্ধের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত করতে পারে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স’-এর প্রকাশিত একটি ভিডিওতে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সাফাভি বলেন, যেহেতু সংঘাত পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি থেকে লোহিত সাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তাই যুদ্ধের আরও বিস্তৃতি ঘটলে সংঘাতের ফ্রন্ট বা রণক্ষেত্র আরও প্রসারিত হয়ে ভারত মহাসাগর এবং সম্ভবত তারও বাইরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা পুনরায় শুরু হলে উদ্ভূত চরম পরিস্থিতির মোকাবিলার জন্যে ইরানের সেনাবাহিনী পরিকল্পনা প্রস্তুত রেখেছে। একইসঙ্গে তিনি লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের প্রশংসা করেন।


সাফাভি বলেন, গত ১০০ বছরেরও বেশি সময় ধরে যারা কোনোভাবেই তাদের ভূখণ্ডগত অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা করেছে ইয়েমেনিরা এমন যেকোনো আগ্রাসী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। 

তিনি বলেন, আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই যে, আমেরিকানরা যদি নতুন কোনো যুদ্ধ শুরু করে, তবে লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিকে কেন্দ্র করে তাদের চোখের সামনেই হয়তো নতুন একটি রণক্ষেত্র তৈরি হয়ে যাবে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   ভারত মহাসাগর  যুদ্ধ  হুমকি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: