ট্রাম্প-শির নৈশভোজে থাকছে যেসব খাবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মান জানিয়ে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের মেনু প্রকাশ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দুই দেশের

2026-09-24T22:39:58+00:00
2026-09-24T22:39:58+00:00
 
  বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬,
৯ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্প-শির নৈশভোজে থাকছে যেসব খাবার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৯ পিএম 
ট্রাম্প-শির নৈশভোজে থাকছে যেসব খাবার। ছবি : সময়ের আলো
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সম্মান জানিয়ে হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজের মেনু প্রকাশ করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দুই দেশের সম্পর্কের আবহ ধরে সাজানো হয়েছে নৈশভোজের খাবারের আয়োজন।

হোয়াইট হাউস জানিয়েছে, মেনুতে আমেরিকান উপকরণের সঙ্গে চীনা রান্নার সূক্ষ্ম প্রভাব রাখা হয়েছে। এর মাধ্যমে দুই দেশের খাবারের ঐতিহ্যকে একই আয়োজনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

নৈশভোজের শুরু হবে ‘শ্রামসবার্গ ব্ল্যাঙ্ক দ্য নোয়ার’ দিয়ে। ১৯৭২ সালে বেইজিংয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এনলাইয়ের মধ্যে অনুষ্ঠিত ঐতিহাসিক ‘টোস্ট টু পিস’কে স্মরণ করেই এই পানীয় পরিবেশন করা হবে।

প্রথমে অতিথিদের জন্য থাকছে হলুদ স্কোয়াশের মসৃণ স্যুপ, বুনো মাশরুমের বিশেষ পদ, মচমচে প্যানচেটা ও পেঁয়াজপাতার সুগন্ধি তেল। এরপর পরিবেশন করা হবে তিলের আস্তরণ দেওয়া সামুদ্রিক মাছের পদ। এর সঙ্গে থাকবে নরম করে রান্না করা বেবি বক চয়, ভাজা বেগুন এবং বিশেষ সবুজ সস।


নৈশভোজের শেষ পদে থাকছে ভ্যানিলা ক্রেমু ও হোয়াইট হাউসের নিজস্ব মধু দিয়ে তৈরি আইসক্রিম। এর সঙ্গে পরিবেশন করা হবে আখরোটের ফ্রাঞ্জিপান এবং টক চেরির কনফি।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে স্মরণ করার পাশাপাশি নৈশভোজের খাবারেও যুক্তরাষ্ট্র ও চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ট্রাম্প  শি জিনপিং  নৈশভোজ  খাবার 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: